মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র একই সময়ে প্রতিবেশী রাষ্ট্র কুয়েতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মোতায়েন করা মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান তবে সেই ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয় ফলে মার্কিন সামরিক সরঞ্জাম কিংবা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি
বাহরাইনে হামলার জবাবে হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে কয়েক দফা পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাহরাইনে হামলার প্রত্যুত্তরে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে আঘাত হানা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ওই দ্বীপে পাঁচ থেকে ছয়টি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে তিনি জানান, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা হলেও এতে আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেখানকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে
এদিকে এই পাল্টাপাল্টি হামলার রেশ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী কুয়েতেও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারাও আকাশপথে ড্রোন হামলার শিকার হচ্ছে শত্রুপক্ষের আক্রমণ ঠেকাতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে এবং আকাশে ড্রোন প্রতিহত করার কারণেই দেশটিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0