গতকাল মঙ্গলবার ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারা হলেন, উপজেলার ৬নং অমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শিহাব আশেক মাহমুদ কাজী ওরফে মিলন (৪৫)। তিনি কুতুবপুর গ্রামের মোঃ ইকবাল হোসেন কাজীর ছেলে। অপরজন হলেন ৭নঃ আউলিয়াপুকুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ সাদেকুল (৪৮)। তিনি ভাদেরা গ্রামের মৃত নছমুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানায় দায়ের করা মামলা নম্বর-২২, জিআর নম্বর-১৬১, তারিখ ২০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় দায়ের করা মামলার তদন্ত ও অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেফতারকৃতদের আজ বুধবার সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়।
برنامه «Eye News BD»
نظرات 0