চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার।

দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।..
שיתוף ב-Eidok
চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার।
צילום: ארכיון

গতকাল মঙ্গলবার ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারা হলেন, উপজেলার ৬নং অমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শিহাব আশেক মাহমুদ কাজী ওরফে মিলন (৪৫)। তিনি কুতুবপুর গ্রামের মোঃ ইকবাল হোসেন কাজীর ছেলে। অপরজন হলেন ৭নঃ আউলিয়াপুকুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ সাদেকুল (৪৮)। তিনি ভাদেরা গ্রামের মৃত নছমুদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানায় দায়ের করা মামলা নম্বর-২২, জিআর নম্বর-১৬১, তারিখ ২০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় দায়ের করা মামলার তদন্ত ও অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতদের আজ বুধবার সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে חדשות המחוז গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 22 Views লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান חדשות המחוז লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 23 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার חדשות המחוז বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 89 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের חדשות המחוז বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 39 Views শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা חדשות המחוז শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 71 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ חדשות המחוז নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 83 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু חדשות המחוז কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 84 Views