কালবেলার প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে ছয়দানা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তীতে ছয়দানা ও হাড়িকেন পয়েন্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও চালকরা তীব্র ভোগান্তিতে পড়েন।
এদিকে শ্রীপুরের নতুন বাজার, বাঘের বাজার এবং ভবানীপুরের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে অবস্থান নিয়েছেন এবং কোনাবাড়ী এলাকায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের জেরে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0