সমকালের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা বস্তির ভেতরে কেউ আটকা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর রয়েছেন।

“Eye News BD”应用
注释 0