রাজধানীজুড়ে আতঙ্ক: রাতে তেজগাঁও ও মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

রাজধানীতে রাতের আঁধারে তেজগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আতঙ্কের এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা।..
שיתוף ב-Eidok
রাজধানীজুড়ে আতঙ্ক: রাতে তেজগাঁও ও মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ
צילום: ארכיון

রাজধানী ঢাকায় রাতের বিভিন্ন সময়ে আকস্মিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তেজগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এবং রাত পৌনে ১০টার দিকে আসাদগেটে হাতবোমা ফাটানো হয় একই সময়ে তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এছাড়া বসিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের এলাকায় হাতবোমা বিস্ফোরিত হয়

এদিকে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, শ্যামলী এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন তবে পুলিশ প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি

রাজধানীর অন্য প্রান্তেও একই ধরনের নাশকতার খবর পাওয়া গেছে যাত্রাবাড়ী থানার ওসি রুবেল হাওলাদার জানান, রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়, যা পরবর্তীতে বিস্ফোরিত হয়

সন্ধ্যা থেকে রাতের বিভিন্ন সময়ে রাজধানীর রমনা থানা এলাকায় পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর পাশাপাশি মহাখালী, পল্লবী ও রামপুরা এলাকায় মোট তিনটি বাসে আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות