বদলির মাত্র দুই দিনের মাথায় বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে ফিরেছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়
এর আগে গত রোববার (১৭ নভেম্বর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আনসার ও ভিডিপির প্রধান পদ থেকে সাজ্জাদ মাহমুদকে সরিয়ে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল একই দিনে তার স্থলাভিষিক্ত করা হয়েছিল বগুড়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল ইসলামকে
তবে মঙ্গলবার প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে আগের রদবদলের আদেশটি বাতিল করা হয় এর ফলে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দায়িত্ব চালিয়ে যেতে আর কোনো বাধা রইল না
একই আদেশের ফলে নতুন দায়িত্বে আসার কথা থাকা বগুড়ার জিওসি মেজর জেনারেল তৌহিদুলের আনসার ও ভিডিপির ডিজি হিসেবে যোগ দেওয়ার বদলির আদেশটিও বাতিল বলে গণ্য হয়েছে
উল্লেখ্য, গত রোববার সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বে রদবদল আনা হয়েছিল যার মধ্যে আনসার ও ভিডিপির শীর্ষ পদে এই পরিবর্তন ছাড়াও দুই জন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল
App «Eye News BD»
Commenti 0