Прямой эфир

কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য

****
Поделиться в Eidok
কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য
Фото: из открытых источников

লাইভ আপডেট

০обновлений

    কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেলে ভুক্তভোগী কিশোরী তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে এই ভয়াবহ অপরাধের শিকার হয়। অভিযুক্ত মো. হবি মিয়া (৪৫) পূর্বপরিকল্পিতভাবে পথরোধ করে কৌশলে কিশোরীকে তার নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যায়। এ সময় কিশোরীর ছোট ভাই কান্নাকাটি শুরু করলে শব্দ পেয়ে কিশোরীর খালা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাকে দেখে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। 

    এ ঘটনায় গত সোমবার কিশোরীর বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী ঐ কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    ভুক্তভোগী কিশোরীর বাবার দাবি, রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে রান্নাঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত কিশোরীকে প্রথমে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের অমানবিক আচরণের কারণে তা ব্যর্থ হয়। গত ৩১ অক্টোবর তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে পাঁচ দিন ধরে তার চিকিৎসা চলে।  

    ঘটনার প্রত্যক্ষদর্শী খালা এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। ঘটনার পরপরই অভিযুক্ত হবি মিয়া আত্মগোপনে রয়েছে। 

    এ প্রসঙ্গে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত হবি মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। তিনি আরও নিশ্চিত করেন যে, ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Комментарии 0

    Комментариев нет

    Статьи по Теме