দীর্ঘ তিন বছর পর বাগেরহাট জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোল্লা সূজাউদ্দীন সুজনকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের এই নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয় সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়
ঘোষিত আট সদস্যের এই কমিটিতে সুমন পাইককে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত এই কমিটি ঘোষণার পর বাগেরহাট শহরে আনন্দ মিছিল বের করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা
এর আগে ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি এবং সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল পরবর্তীতে ২০২৩ সালে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা উজ্জীবিত বলে জানা গেছে
নতুন কমিটির সভাপতি মোল্লা সূজাউদ্দীন সুজন গণমাধ্যমকে জানান, জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও দলের সব আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অত্যন্ত সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে
Appen ”Eye News BD”
Kommentarer 0