দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বিএনপির সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করার পর স্পিকার আসনটি শূন্য ঘোষণা করায় সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, উপনির্বাচনের আনুষ্ঠানিক কোনো তফসিল এখনো ঘোষণা করা না হলেও বুধবার কমিশনের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও জানান, আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্কুল-কলেজের পরীক্ষা এবং বিশ্ব ইজতেমার সময়সূচির সঙ্গে যেন উপনির্বাচনের তারিখের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সব দিক পর্যালোচনা করে সুবিধাজনক ও উপযুক্ত সময়েই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন সম্পন্ন করবে কমিশন।
'Eye News BD' ऐप
टिप्पणियाँ 0