সংবাদ সম্মেলনে সৈয়দ আজাদ সুবহানী জানান, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণে ছয় মাসের সময় দেওয়া হলেও, পোশাক খাতের বর্তমান পরিস্থিতি ও দেশের স্থিতিশীলতা বিবেচনা করে বোর্ড দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। তিনি আরও জানান, তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সরেজমিনে শ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মালিক-শ্রমিক উভয়ের বাস্তবতার ওপর ভিত্তি করেই মজুরি নির্ধারিত হবে।
মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বোর্ডের একজন সদস্যের অসুস্থতা এবং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই সভাটি মাত্র সাত দিন পেছানো হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ বা চাপ নেই। উল্লেখ্য, সভা স্থগিত হওয়ার ফলে শ্রমিকদের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছিল, তা দূর করতেই এই ব্যাখ্যা দেন বোর্ডের চেয়ারম্যান।
Приложение «Eye News BD»

Комментарии 0