স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এই সহিংসতার সময় কৃষক দল নেতা রাজু মোল্লাকে লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।
হামলার সময় হামলাকারীরা ভাঙচুর ও তাণ্ডব চালানোর পাশাপাশি তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এই হত্যাকাণ্ডের ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
برنامه «Eye News BD»
نظرات 0