জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বক্তব্যকালে বিরোধীদলীয় নেতা বলেন, গত কয়েক দিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জে চরম অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। বিশেষ করে টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের মতো গুরুতর ঘটনা ঘটেছে, যা পুরো অঞ্চলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
ডা. শফিকুর রহমান আরও জানান, আগামী ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সেখানে আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা এবং নির্দিষ্ট কিছু বাড়িতে আগুন দেওয়ার ও লুটপাটের প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন কিছু কর্মকর্তা বদলি করলেও রাষ্ট্রীয় স্থাপনা ও সাধারণ মানুষের জীবন-সম্পদ রক্ষায় আরও দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, একটি নির্বাচিত সরকার ও চলমান সংসদের সামনে এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই চলতে পারে না।
「Eye News BD」アプリ
コメント 0