সংসদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলার পাশাপাশি একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটেও হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার পূর্বের মতো রাজপথে মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে চায় না। সরকার 'প্রেজেন্স অব ইনোসেন্স' বা নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং কোনো নিরীহ মানুষ যাতে গুলিতে মারা না যায় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অপরাধীদের ভিডিও ফুটেজ ও ছবি দেখে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হচ্ছে এবং আত্মরক্ষার প্রয়োজন সাপেক্ষে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ও পরিমিত বল প্রয়োগ করা হবে বলে তিনি স্পষ্ট করেন।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0