যশোর

যশোরে আওয়ামী লীগের চার নেতাকর্মী পুলিশে আটক

যশোরে আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
分享到 Eidok
যশোরে আওয়ামী লীগের চার নেতাকর্মী পুলিশে আটক
图片:来源收集

যশোরে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করেছে।

আটকৃতরা হলেন  চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন, চৌগাছা সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, যশোর সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন ও নওয়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রবিউল ইসলাম লাল্টু।

তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবারই তাদেরকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তারা ক্ষমতার দাপটে তারা সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে বেড়াতেন।

এছাড়া সরকার পতনের পরও তারা শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।তিনি আরও বলেন, গত বছরের ১৮ নভেম্বর সদর উপজেলার কানাইতলা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়। এ ঘটনার সাথে আটক চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এমনটি বলা হয়েছে। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 政治 শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 45 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 政治 উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 32 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 政治 বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 63 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 政治 শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 78 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 政治 গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 政治 গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 政治 আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views