আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি | আই নিউজ বিডি

আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতে ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল র‍্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।..
I-share sa Eidok
আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি
Larawan: kuha mula sa arkibo

মঙ্গলবার বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এ র‍্যালিতে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি ভাঙ্গা-ঢাকা মাওয়া মহাসড়কসহ ভাঙ্গা-শিবচর, ভাঙ্গা-মুকসুদপুর ও ভাঙ্গা-নগরকান্দা সীমান্তবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝাটুরদিয়া বাজার এলাকা ঘুরে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই ভাঙ্গা উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করেছে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Pulitika গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 35 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Pulitika নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 55 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Pulitika আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 24 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার Pulitika পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 42 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের Pulitika তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 38 Views বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন Pulitika বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন 81 Views লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের Pulitika লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 59 Views