নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | আই নিউজ বিডি

Uživo

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
Podijeli na Eidoku
নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
Foto: arhiva

লাইভ আপডেট

১ažuriranja
  1. নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে ২০২৬-২৭ মৌসুমে সরিষা, খেসারি ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৮ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার এবং ৫০ জন কৃষকের মাঝে চিনাবাদাম ও ৫০ জন কৃষকের মাঝে খেসারির বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, যুগ্ম সম্পাদক মো. ফারুক আহমেদ খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা এবং কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণি, কৃষি বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Komentari 0

Nema komentara

povezani članci

মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত Poljoprivreda-Ekonomija i Trgovina মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত 70 Views বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ Poljoprivreda-Ekonomija i Trgovina বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ 57 Views মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর Poljoprivreda-Ekonomija i Trgovina মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর 69 Views বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল Poljoprivreda-Ekonomija i Trgovina বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 85 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Poljoprivreda-Ekonomija i Trgovina আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 81 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Poljoprivreda-Ekonomija i Trgovina আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 105 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা Poljoprivreda-Ekonomija i Trgovina দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 161 Views