কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী ৩৯ জন শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।..
Eidok پر شیئر
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
تصویر: ماخوذ

কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে জয়পুরহাটের কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সিএ এস এম শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনসুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আ.ফ.ম. ওবায়দুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং কালাই টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক সৃষ্টিকর্মকে কেন্দ্র করে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, ইসলামী সংগীত ও গজল, রচনা প্রতিযোগিতা এবং নির্ধারিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা তুলে ধরার পাশাপাশি জাতীয় কবির সাহিত্যকর্ম ও জীবনদর্শন সম্পর্কে নিজেদের আগ্রহের প্রকাশ ঘটায়।

পরে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী ৩৯ জন শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।



Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক ضلع کی خبریں মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 19 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ ضلع کی خبریں সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 78 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা ضلع کی خبریں আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 61 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ ضلع کی خبریں বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 25 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* ضلع کی خبریں বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 95 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 55 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা ضلع کی خبریں জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 57 Views