মুকসুদপুরে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক… | আই নিউজ বিডি

মুকসুদপুরে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর

মোঃ মামুন মোল্লা - মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে:
مشاركة على Eidok
মুকসুদপুরে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
الصورة: مجمّعة

মুকসুদপুরে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
মোঃ মামুন মোল্লা - মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে:
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সেবাগ্রহীতাদের ফি, বেতন ও বিভিন্ন চার্জ অনলাইন, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসির সঙ্গে উপজেলা প্রশাসনিক স্কুলের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মুকসুদপুরে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সহজে ও দ্রুত স্কুলের বেতন, ফি ও নির্ধারিত চার্জ পরিশোধের সুযোগ পাবেন। সমঝোতা স্মারকে জনতা ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ আবু জাহিদ এবং মুকসুদপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. এমামুল হাসান। উপজেলা প্রশাসনিক স্কুলের পক্ষে স্বাক্ষর করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি মাহমুদ আশিক কবির এবং প্রধান শিক্ষক রুনা খান। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুল আরিফিন, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, উপজেলা প্রশাসনিক স্কুলের শিক্ষকবৃন্দ এবং জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে ডিজিটাল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সময় সাশ্রয়ের পাশাপাশি স্কুলের ফি ও বেতন আদায় ব্যবস্থায়ও গতি ও স্বচ্ছতা বাড়বে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সাংবাদিকতা মানে শুধু খবর লেখা না, সাংবাদিকতা মানে সত্যের পক্ষে দাঁড়ানো, সালমা আক্তার কুমিল্লা مقابلة সাংবাদিকতা মানে শুধু খবর লেখা না, সাংবাদিকতা মানে সত্যের পক্ষে দাঁড়ানো, সালমা আক্তার কুমিল্লা 89 Views মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান مقابلة মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 130 Views মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান مقابلة মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 125 Views মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান مقابلة মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 119 Views জীবনের ৫০ বছরে নানা অবহেলার শিকার জুলাই যোদ্ধা সামসাদ জাহান তানিয়া, অসুস্থ অবস্থায় পাশে নেই কেউ! مقابلة জীবনের ৫০ বছরে নানা অবহেলার শিকার জুলাই যোদ্ধা সামসাদ জাহান তানিয়া, অসুস্থ অবস্থায় পাশে নেই কেউ! 59 Views কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় مقابلة কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 226 Views মায়ের ভরণপোষণ এড়াতে গ্রাম পুলিশের আত্মহত্যার হুমকি, প্রশাসনের দ্বারস্থ অসহায় মা مقابلة মায়ের ভরণপোষণ এড়াতে গ্রাম পুলিশের আত্মহত্যার হুমকি, প্রশাসনের দ্বারস্থ অসহায় মা 145 Views