সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল কড্ডা কৃষ্ণপুর, সয়দাবাদ মধ্যপাড়া ও রেলওয়ে কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। পরবর্তীকালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হোসেনপুর এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মোঃ গোলাম নবী রিপন ওরফে সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মদনাবাড়ী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রবিন (২৭), ০৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ঠাকুরটেক বনবাড়ীয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ আসিফ শেখ (২১), ০৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য দত্তবাড়ী গ্রামের মোঃ আলামিনের ছেলে মোহাঃ হাসান (২৪), ০৩ নং বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বহুলী ইউনিয়নের মৃত জামাত আলীর ছেলে মোঃ আমির হোসেন (৫৫), ১০ নং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ আবু হাসান (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
برنامه «Eye News BD»
نظرات 0