মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত

সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ ফুলকপির প্রদর্শনী, আগাম চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা..
Podijeli na Eidoku
মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত
Foto: arhiva

সাতক্ষীরায় আগাম জাতের হাইব্রিড ফুলকপি ‘ফ্রান্স-৪৫’ চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। বীজতলা থেকে চারা মূল জমিতে রোপণের মাত্র ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে ফুল সংগ্রহ করা যায় এ জাতের ফুলকপি। বৃষ্টি ও খরা সহনশীলতা, আকর্ষণীয় সাদা রং, ভালো ওজন এবং দূরবর্তী বাজারে পরিবহনের উপযোগিতার কারণে কৃষকদের মধ্যে জাতটি আগ্রহ তৈরি করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের বাইপাস এলাকায় হর্টিকালচার সংলগ্ন বেতলা মাঠে ইউনাইটেড সীড কোম্পানির উদ্যোগে ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষকরা উৎপাদিত ফুলকপি পরিদর্শন করেন এবং জাতটির ফলন, গুণগত মান ও চাষাবাদের সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন।

মাঠ দিবসে ফ্রান্স-৪৫ জাতের বৈশিষ্ট্য তুলে ধরে ইউনাইটেড সীড কোম্পানির সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুল মজিদ বলেন, ফ্রান্স-৪৫ একটি আগাম জাতের হাইব্রিড ফুলকপি। বীজতলা থেকে উৎপাদিত চারা মূল জমিতে রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এ জাতের ফুলকপি সংগ্রহ করা সম্ভব। জাতটি বৃষ্টি ও খরা সহনশীল। প্রতিটি ফুলকপির ওজন ৯০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এর ফুল ধবধবে সাদা ও বেশ আঁটসাঁট। আগাম বাজারে বিক্রির পাশাপাশি দূরবর্তী স্থানে পরিবহনের জন্যও এটি উপযোগী। এসব বৈশিষ্ট্যের কারণে জাতটি কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

ফুলকপি চাষি মো. আব্দুর রহমান, মো. আব্দুল আলিম, মো. কামরুজ্জামান, তরিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন জানান, ভালো ফলনের আশায় তাঁরা সুলতানপুর বড়বাজারের মুসলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আকতার আলীর কাছ থেকে ইউনাইটেড সীড কোম্পানির ফ্রান্স-৪৫ জাতের বীজ সংগ্রহ করেন। এ জাতের ফুলকপি চাষ করে তাঁরা আশানুরূপ ফলন পেয়েছেন এবং আর্থিকভাবেও লাভবান হয়েছেন।

কৃষকরা আরও জানান, তাঁদের জমিতে উৎপাদিত ফুলকপির ফলন ও গুণগত মান দেখে আশপাশের অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ আগামী মৌসুমে ফ্রান্স-৪৫ জাতের ফুলকপি চাষের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন।

মাঠ দিবসের অংশ হিসেবে সফল ফুলকপি চাষি মো. আব্দুর রহমানকে ইউনাইটেড সীড কোম্পানির পক্ষ থেকে উপহার হিসেবে একটি কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন দেওয়া হয়।

কৃষক ও সংশ্লিষ্টদের মতে, আগাম সবজি উৎপাদনের ক্ষেত্রে উপযোগী জাত নির্বাচন, উন্নত বীজ এবং যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে সাতক্ষীরায় ফুলকপি চাষের সম্ভাবনা আরও বাড়বে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সবজি উৎপাদন ও বাজার সরবরাহেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Komentari 0

Nema komentara

povezani članci

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ Poljoprivreda-Ekonomija i Trgovina নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 21 Views বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ Poljoprivreda-Ekonomija i Trgovina বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ 57 Views মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর Poljoprivreda-Ekonomija i Trgovina মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর 69 Views বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল Poljoprivreda-Ekonomija i Trgovina বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 85 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Poljoprivreda-Ekonomija i Trgovina আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 81 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Poljoprivreda-Ekonomija i Trgovina আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 105 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা Poljoprivreda-Ekonomija i Trgovina দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 161 Views