যশোর

যশোরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

যশোরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা..
Delen op Eidok
যশোরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
Foto: archief

যশোরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মধ্যরাতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর যশোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।সমাবেশে বক্তারা জানান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ঘোষিত ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে যশোরে এই কর্মসূচির আয়োজন করা হয়।বক্তারা বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক শাসন থাকবে। আওয়ামী লীগকে হটিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছিলাম। কিন্তু আজ আবারও বিভিন্ন মহল আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চালাচ্ছে।

 

এমনকি সরকারের উপদেষ্টামণ্ডলীর মধ্যেও এই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।তারা আরও বলেন, এই বাংলার মাটিতে ছাত্রজনতা কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। আগে ছাত্রদের হত্যার বিচার এবং আওয়ামী লীগের যাবতীয় পাপের বিচার হতে হবে। এর আগে এ দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো স্থান হবে না।

 

গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই দলটির রাজনীতির অধিকার হারিয়েছে। আন্দোলন চলবে, রাজপথেই চলবে।সমাবেশে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান, এসসিপির জেলা সংগঠক নুরুজ্জামান, ছাত্রনেতা শোয়েব হুসাইন, সাজিদ সারোয়ার, রিজভী, বিএম আকাশ, মারুফ সুকর্ন, ইউনুস আলী, এসকে আসিফ সোহান, রিফাত, সাকিব, সোহেল, সাদমান বিন কবির প্রমুখ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Politiek শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 2 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Politiek উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 28 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politiek বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 55 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politiek শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 69 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politiek গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politiek গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politiek আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views