কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার… | আই নিউজ বিডি

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। আকস্মিক এ ঘটনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্..
اشتراک‌گذاری در Eidok
কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি
عکس: گردآوری‌شده

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মাঝিগাছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘বিসমিল্লাহ স্টোর’ নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালিকের প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মোঃ আরিফ সাইজী। তিনি মৃত চাঁনমিয়া সাইজীর ছেলে।

দোকান মালিক আরিফ সাইজী জানান, প্রতিদিনের মতো দোকানের বেচাকেনা শেষ করে রাতে বাড়িতে চলে যান। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর দোকানে আগুন লাগিয়ে দেয় বলে তিনি সন্দেহ করছেন। আগুনের খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের কোনো মালামাল অবশিষ্ট নেই। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আক্ষেপ করে বলেন, “এখন আমি নিঃস্ব। কী করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছি না। আমার সবকিছু শেষ হয়ে গেছে।”

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। আকস্মিক এ ঘটনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ بین‌المللی যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 72 Views হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি بین‌المللی হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 71 Views চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল بین‌المللی চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 110 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ بین‌المللی লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 100 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল بین‌المللی চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 108 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  بین‌المللی আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  95 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ بین‌المللی সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 120 Views