শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

 শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার ..
مشاركة على Eidok
 শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক
الصورة: مجمّعة

 শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ঐক্য ছাড়া কোন জাতি এগুতে পারে না। সামান্য স্বার্থের জন্য নিজেদের মধ্যে দুরত্ব তৈরি না করে বরং এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

 সোমবার(১৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন মাছ, কৃষি, খেলাধুলায় শ্যামনগর একটি সম্ভবনাময় জনপদ। সুন্দরবন শ্যামনগরের সবচেয়ে বড় পরিচয়। এসব যাবতীয় বিষয়ের প্রতি এই জনপদের প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শ্যামনগর শুধু সাতক্ষীরা নয়, গোটা বিভাগ তথা সমগ্র দেশের মধ্যে বিশেষ পরিচিতি পাবে। 

মাদক এবং অনলাইন জুয়ার বিস্তার রুখতে পারিবারিক সচেতনতা সৃষ্টিসহ সামজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে  পদ্মপুকুরের উপকুল রক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, সরকারি জমির ব্যবস্থাপনা, খেলার মাঠ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ের উপর তিনি দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। 

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লেঃ মাহাবুব, সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান আমাজদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনছার ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সামরিক গোয়েন্দা বিভাগের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এদিকে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে  যেয়ে শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। এসময় শ্রেনীকক্ষে পাঠরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমুলক কথা বলার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছ রোপন করেন।  পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) অফিস  এবং  শ্যামনগর থানা পরিদর্শন করেন তিনি। 

ছবি ঃ  নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে জেলা প্রশাসক কর্তৃক বৃক্ষ বিতরণ ।  

 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ أخبار المنطقة ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 36 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ أخبار المنطقة কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 39 Views জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন أخبار المنطقة জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 65 Views ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু أخبار المنطقة ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 31 Views ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর أخبار المنطقة ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 37 Views নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি أخبار المنطقة নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 47 Views সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ أخبار المنطقة সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ 25 Views