জাতীয় সাংবাদিক সংস্থা, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে **সভাপতি হিসেবে নাজিম I উদ্দিন খোকন (মানব জমিন), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (লাখোকন্ঠ ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হামিদুল হক (রিপন) (মুভি বাংলা টিভি) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি এম শরিফ ভূঞা (মানবকন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন (প্রাইম টিভি), অর্থ সম্পাদক আবদুল আওয়াল (স্বদেশ বিচিত্রা), দপ্তর সম্পাদক ওহিদুল রহমান ( জনবাণী) প্রচার সম্পাদক জাকের হোসেন (জাগ্রত)ও সদস্য আলা উদ্দিন লিংকন (সরজমিন বার্তা)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কোম্পানীগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থে সাংবাদিকতার দায়িত্ব পালন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
App «Eye News BD»
Comentarios 0