ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Bagikan di Eidok
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
Foto: dikumpulkan

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সকালে মাদরাসা থেকে কায়দা পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় আফরোজা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সঞ্চয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল ৭টার দিকে সঞ্চয়পুর মাদরাসায় কায়দা পড়তে যায় আফরোজা। পড়া শেষে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির চাকা তার বুকের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আফরোজা খাতুন উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের ফারুক মিয়া ও আঙ্গুরা দম্পতির মেয়ে। সে তার নানা আবুল কাশেমের (৬০) বাড়িতে থেকে পড়াশোনা করত।

নিহত শিশুর চাচা এরশাদ বলেন, সকালে মাদরাসায় কায়দা পড়তে গিয়েছিল আফরোজা। পড়া শেষে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির নানা আবুল কাশেম জানান, সকালে তাঁর নাতনি মক্তবে কায়দা পড়তে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। আদরের নাতনিকে এভাবে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Berita Kabupaten ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 44 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Berita Kabupaten  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 27 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ Berita Kabupaten কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 42 Views জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন Berita Kabupaten জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 67 Views ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর Berita Kabupaten ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 37 Views নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি Berita Kabupaten নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 47 Views সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ Berita Kabupaten সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ 25 Views