কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান… | আই নিউজ বিডি

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী

****
Поделиться в Eidok
কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী
Фото: из открытых источников

রাজবাড়ী প্রতিনিধিঃ 
রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন এলাকায় ‘সর্বহারা পার্টি’র নাম ভাঙিয়ে একটি চক্র গড়ে তুলেছে অভিনব অপহরণ বাণিজ্য। এতে চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তে এসব ঘটনায় প্রকৃত সর্বহারাদের জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি। তবে সর্বশেষ একটি অপহরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান সূর্য মুনসীর জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ মিলেছে।
ধারাবাহিক অপহরণ ও মুক্তিপণের চিত্র:
অনুসন্ধানে জানা যায়, গত ৮ অক্টোবর কালুখালী উপজেলার হরিনাডাঙ্গা গ্রামের তাজেম মণ্ডলের পুত্র জমির মণ্ডলকে অপহরণ করা হয়। ঘটনার দুই দিন পর অজ্ঞাত ব্যক্তিদের হাতে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তিনি মুক্তি পান। এ ঘটনার মাত্র ১৭ দিন পর, গত ২৫ অক্টোবর বাগঝাপা গ্রামের মাছ ব্যবসায়ী জলিল শেখের ছেলে জসিমকে অপহরণ করে দুর্বৃত্তরা। ঘটনার একদিন পর ১ লক্ষ ৬৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকেও ছাড়িয়ে আনা হয়। এসব চাঞ্চল্যকর ঘটনায় কালুখালী থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ও অসন্তোষ দেখা দেয়।
সর্বশেষ ঘটনা ও সূর্য মুনসীর সংশ্লিষ্টতা:
এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর কালুখালীর সাতটি গ্রামের পাট ব্যবসায়ী আমজাদ আলীকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। ২ লক্ষ টাকা মুক্তিপণের এই অপহরণের পরপরই অপহৃত আমজাদের পরিবারের সাথে যোগাযোগ করেন সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী। তিনি নগদ ৮৫ হাজার টাকা ও বাকি ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে মাত্র ১ ঘণ্টার মধ্যে আমজাদকে সুস্থ অবস্থায় উদ্ধার করে আনেন—যা স্থানীয়দের মাঝে রহস্যের জন্ম দেয়। এ ঘটনার চাঞ্চল্যকর তথ্য জানাজানি হলে সূর্য মুনসী দ্রুত গা ঢাকা দেন। তবে বর্তমানে আমজাদের পরিবারের ওপর তার লোকজন নানাভাবে চাপ সৃষ্টি করে চলেছে বলে অভিযোগ রয়েছে।
ত্রাস সৃষ্টিকারী সূর্য মুনসীর অন্ধকার অতীত:
স্থানীয় সূত্রে জানা যায়, অপহরণ, গুম ও খুনের ঘটনার সাথে জড়িত সূর্য মুনসী একসময়ের ভয়ংকর ত্রাস। ২০০১ সালে বিএনপি-জোট সরকার ক্ষমতায় আসার পর পাংশায় ‘চার খলিফা বাহিনী’ গঠিত হয়। তাদের নারকীয় তাণ্ডবে পুরো পাংশা এলাকায় একটি ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। পরবর্তীতে ২০০২ সালে ‘অপারেশন ক্লিন হার্ড’ চালুর পর চার খলিফার সেই সাম্রাজ্য ভেঙে পড়ে, যার অন্যতম সদস্য ছিলেন এই সূর্য মুনসী।
গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক দৃশ্যপট বদলালেও সূর্য মুনসীর চরিত্রের পরিবর্তন হয়নি। বিগত ফ্যাসিবাদী আমলে তার অনুসারী ও কর্মীরা আওয়ামী লীগে ভিড়েছিল এবং কালিকাপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ নানা তাণ্ডব চালিয়েছিল। কিন্তু বর্তমানে রাজনৈতিক হাওয়া বদলের সাথে সাথে পরিচয় পাল্টে বিএনপির নাম ভাঙিয়ে সূর্য মুনসী পুনরায় এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এহেন অপরাধমূলক কর্মকাণ্ড ও অপহরণ বাণিজ্য বন্ধে দ্রুত কঠোর প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 11 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 110 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views