ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে… | আই নিউজ বিডি

ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ

তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে..
分享到 Eidok
ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ
图片:来源收集

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে অপহৃত ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় বাগেরহাট জেলায় কর্মরত এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ।

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপরজন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ীর নাম মো. কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া এলাকায় তাঁর সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি দোকানে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী তাৎক্ষণিকভাবে তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তালা থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দুই থানার পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের সোমবার (১৬ নভেম্বর '২৬) সকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পরিচয় ব্যবহার করে এ ধরনের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কেউ দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানে গেলে তাঁর পরিচয় ও পরিচয়পত্র যাচাই করার পাশাপাশি সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত থানায় খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

注释 0

没有找到评论

相关文章

কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ (Simplified): 犯罪 কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 51 Views তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার (Simplified): 犯罪 তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার 56 Views নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন (Simplified): 犯罪 নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন 26 Views সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? (Simplified): 犯罪 সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 57 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ (Simplified): 犯罪 মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 58 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম (Simplified): 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 92 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার (Simplified): 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 87 Views