কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল… | আই নিউজ বিডি

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ

​নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
مشاركة على Eidok
কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ
الصورة: مجمّعة

​কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী ‘সুফিয়া-জাফর আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কুতুবদিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ধূরুং হাইস্কুল অ্যান্ড কলেজ। কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার চতুর্থ ও নবম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

​আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন বৃত্তি পরিচালনা কমিটির প্রধান পরিচালক ও চট্টগ্রাম আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন।
​পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি আসিফ, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান পরিচালক ও চট্টগ্রাম আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন, কুতুবদিয়ার কৃতী সন্তান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী-উদ্যোক্তা মুহাম্মদ ইসমাঈল খান, বিশিষ্ট রাজনীতিক আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওয়াক্কাস, অধ্যাপক হামিদুল্লাহ, দৈনিক হিমছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ হুমায়ুন সিকদার, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. হাছান কুতুবী, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম এবং কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রায়হান সুবহান ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, দ্বীপের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুপ্ত প্রতিভার অন্বেষণ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​প্রকাশিত ফলাফল (সুফিয়া-জাফর আহমদ সিকদার স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬)
​প্রধান পরিচালক আমেনা শাহীন, কেন্দ্র সচিব আকবর খান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিরুল হোসাইন স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা নিচে দেওয়া হলো:
  
​চতুর্থ শ্রেণি (ট্যালেন্টপুল):
রোল: ২৬৪১৮৪, ২৬৪১৪১, ২৬৪১৮৯, ২৬৪২১৬, ২৬৪১১৬,২৬৪১৮২,২৬৪৬৩,২৬৪১৮১, ২৬৪১১৮, ২৬৪১৯৫, ২৬৪২২৩=১১ জন

​চতুর্থ শ্রেণি (সাধারণ গ্রেড):
​রোল: ২৬৪১৩৯, ২৬৪১৬৯, ২৬৪১৭১, ৪২৪১৮০, ২৬৪১৭৪,২৬৪১৭৫, ২৬৪১৭৬,২৬৪১১৭,২৬৪১৭৮, ২৬৪২৩৯, ২৬৪১৪০,২৬৪২০০, ২৬৪১৫০,২৬৪২০১, ২৬৪২০৬,২৬৪১৮৩,২৬৪১৬৪,২৬৪২৩০,২৬৪১৯৩,২৬৪১৯৯,২৬৪১৪২,২৬৪১৪২০,২৬৪১৬২,২৬৪২১৮,২৬৪১৯১,২৬৪১৫২,২৬৪১৬৩,২৬৪১৫৩,২৬৪১৭৭,২৬৪৩৫,২৬৪২২৬,২৬৪২০৫=৩২জন

চতুর্থ শ্রেণি (বিশেষ গ্রেড):
রোল:২৬৪২২১,২৬৪১৭২,২৬৪১২২,২৬৪১৫৭,
২৬৪১৬৮,২৬৪১৮৮,২৬৪২১৭,২৬৪১৭৯=৮জন

​নবম শ্রেণি (ট্যালেন্টপুল):
​নির্ধারিত নম্বর না পাওয়ায় নবম শ্রেণিতে ট্যালেন্টপুল গ্রেডে কাউকে নির্বাচিত করা সম্ভব হয়নি বলে ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়েছে।  

​নবম শ্রেণি (সাধারণ গ্রেড):
​রোল: ২৬৯৪০,২৬৯১০৪,২৬৯৬৫,২৬৯৮৬, ২৬৯৫৯,২৬৯৬৬,২৬৯১০৭, ২৬৯৮৪,  ২৬৯১১১, ২৬৯৬০=১০জন
  
​নবম শ্রেণি (বিশেষ বিবেচনা):
​রোল: ২৬৯১০, ২৬৯১০৩, ২৬৯৪১,২৬৯৯১, ২৬৯৮৮,২৬৯৮৯=৬জন

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ أخبار المنطقة শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 29 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ أخبار المنطقة মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 36 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ أخبار المنطقة সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 61 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় أخبار المنطقة সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা أخبار المنطقة দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা أخبار المنطقة সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 104 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন أخبار المنطقة অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 74 Views