মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতা জনাব আব্দুল গফুর-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
এক শোকবার্তায় ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতা জনাব আব্দুল গফুরের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত ছেলে ফারুক ইকবালসহ পরিবারের সকল সদস্য ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করেন, তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনকে এ শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমীন।”
Приложение «Eye News BD»
Комментарии 0