আগামীকাল মঙ্গলবার ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে এবারের আসরের। টুর্নামেন্টের প্রচলিত রীতি অনুযায়ী প্রতি দুই বছর পরপর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা থাকলেও শুরুর চারটি আসরের পর আর কখনোই সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের নভেম্বরে ঢাকা আসর শেষ হওয়ার মাত্র ৮ মাসের ব্যবধানে ২০২৭ সালে পরবর্তী আসর আয়োজনের পরিকল্পনা করছে সাফ কর্তৃপক্ষ।
ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও পরবর্তী আসরের আয়োজক হিসেবে ভারত কিংবা শ্রীলঙ্কার নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। বিশেষ করে ১৯৯৫ সালের পর আর সাফ আয়োজনের সুযোগ না পাওয়া শ্রীলঙ্কা এবারের আসরটি আয়োজনের ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। শ্রীলঙ্কা ফুটবলের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমেও ৮ মাস পর সাফ আয়োজনের বিষয়টি দাবি করা হয়েছে।
এদিকে, ঘরের মাঠে শিরোপার খুব কাছাকাছি গিয়েও হতাশ হওয়া বাংলাদেশের জন্য এই খবর নতুন আশার সঞ্চার করেছে। মাত্র ৮ মাসের ব্যবধানে আরেকটি আসর অনুষ্ঠিত হলে হামজা-শমিতদের সামনে দ্রুতই দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর বড় সুযোগ তৈরি হবে।
App «Eye News BD»
Comentarios 0