সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচির প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থি। তাঁদের মতে, এ ধরনের তৎপরতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখতে রাষ্ট্র ও প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে সংগঠনটির নেতারা আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের দ্রুত বিচার নিশ্চিত করা সময়ের দাবি এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা জনমনে হতাশা তৈরি করছে। একই সঙ্গে দেশের শান্তি ও জননিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ সব শাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
'Eye News BD' ایپ
تبصرے 0