রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতার প্রেক্ষাপটে বিএনপি এই রাজনৈতিক কৌশল নির্ধারণ করেছে।
বৈঠকে তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আওয়ামী লীগের মতো পাড়ায়-পাড়ায় পাহারা বসানোর বা কোনো পক্ষের পাল্টা কর্মসূচি দেওয়ার প্রয়োজন নেই। এর পরিবর্তে বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এবং পেশাজীবী সংগঠনগুলো পৃথকভাবে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে। এর মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে আরও চাঙা ও মাঠে সক্রিয় রাখতে চায় শীর্ষ নেতৃত্ব। এ ছাড়া বৈঠকে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা হলেও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে বলে উল্লেখ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিজয়ের মাসকে কেন্দ্র করে এটি দলের স্বাভাবিক ধারাবাহিক কর্মসূচি।
אפליקציית "Eye News BD"
הערות 0