নওগাঁ

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার

শুক্রবার নওগাঁয় বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।....
שיתוף ב-Eidok
নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার
צילום: ארכיון

নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাকরাইল গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাগর চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাসিকের সাবেক মেয়র গাঢাকা দিলে লোকচক্ষুর আড়ালে চলে যান আব্দুল ওয়াহেদ খান টিটু। এরপর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। একাধিক মামলার আসামি টিটুকে গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে সর্বশেষ অবস্থান বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে নিশ্চিত হয় পুলিশ।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়তে অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করে পুলিশ।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আব্দুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট בלעדי আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 82 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা בלעדי ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 40 Views আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ בלעדי আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 89 Views শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ בלעדי শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 111 Views ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি בלעדי ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 100 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি בלעדי ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 105 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত בלעדי ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 171 Views