জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্ব রক্ষায় ন্যায্য ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট..
Eidok-এ শেয়ার
জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্ব রক্ষায় ন্যায্য ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ অনুষ্ঠিত হয়েছে। প্রতীকী মৃতদেহ সেজে কাফনের কাপড় পরে তরুণ জলবায়ুকর্মীদের প্রতিবাদ বিশ্বনেতাদের প্রতি এক কঠোর বার্তা দিয়েছে—জলবায়ু বিপর্যয়ের দায় যারা সৃষ্টি করেছে, ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষার দায়ও তাদের নিতে হবে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিডর দিবসে আয়োজিত এই প্রতিবাদে উপকূলের জলবায়ু ঝুঁকি, মানুষের দুর্ভোগ এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে ন্যায্যতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

কর্মসূচির শুরুতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে তরুণ-তরুণীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে মিছিলটি প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে কয়েকজন তরুণ কাফনের কাপড় পরে প্রতীকী মৃত্যুর অভিনয়ের মাধ্যমে জলবায়ু বিপর্যয়ের ভয়াবহ পরিণতি তুলে ধরেন।

সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন ও আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য অধিক কার্বন নিঃসরণকারী উন্নত ও শিল্পোন্নত দেশগুলো প্রধানত দায়ী। অথচ এর সবচেয়ে নির্মম প্রভাব মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততার বিস্তারে হারিয়ে যাচ্ছে কৃষিজমি, বসতভিটা ও জীবিকার অবলম্বন। প্রতিনিয়ত বাড়ছে বাস্তুচ্যুতি ও সুপেয় পানির সংকট।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপকূলবাসীকে শুধু আশ্বাস কিংবা সাময়িক ত্রাণ দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশের জন্য পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বিশ্বনেতাদের উদ্দেশে প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন।’ বক্তারা উপকূলের মানুষের বাস্তব চাহিদা তুলে ধরে বলেন, ‘আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই।’ কৃষিজমি রক্ষা এবং উপকূলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না বলেন, ‘পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, তাই জলবায়ুর অন্যায়ের হোক শেষ।’ এ সময় ‘জলবায়ু অর্থায়ন বাড়াও, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাও’, ‘উপকূলের মানুষের কষ্ট দেখুন, উপকূলের বাস্তবতা বুঝুন’, ‘ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ বাংলাদেশের প্রাণের দাবি’ এবং ‘উপকূল বাঁচাও, মানুষের জীবন রক্ষা করো’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে কর্মসূচিস্থল।

জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে স্মরণীয় ১৫ নভেম্বর সিডর দিবস। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দক্ষিণ উপকূল বিধ্বস্ত হয়। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্যোগে ৩ হাজার ৪৯৫ জনের প্রাণহানি ঘটে এবং লক্ষাধিক মানুষ আহত ও সর্বস্বান্ত হন। সিডরের সেই ক্ষত আজও উপকূলবাসীর জীবন থেকে মুছে যায়নি।

সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডরের মতো ভয়াবহ দুর্যোগের স্মৃতি উপকূলবাসী আজও বয়ে বেড়াচ্ছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। সিডর দিবসে উপকূলের তরুণ সমাজ বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখেছে—আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্বনেতাদের টনক নড়বে?

তিনি বলেন, অবিলম্বে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

প্রতীকী কাফনের এই প্রতিবাদে তরুণদের মূল বার্তা ছিল—উপকূলের মানুষের জীবন কোনো আন্তর্জাতিক প্রতিশ্রুতির অপেক্ষায় অনির্দিষ্টকাল ঝুঁকিতে থাকতে পারে না। জলবায়ু ন্যায়বিচার এখন আর কেবল দাবি নয়, এটি উপকূলের মানুষের বেঁচে থাকার অধিকার।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন أخبار المنطقة সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 Views গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট أخبار المنطقة গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 17 Views ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা أخبار المنطقة ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 14 Views ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের أخبار المنطقة ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 27 Views পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা أخبار المنطقة পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি أخبار المنطقة ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 72 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন أخبار المنطقة গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views