ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায়… | আই নিউজ বিডি

ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা

‎জয়পুরহাটের কালাইয়ে জমি বিক্রিতে বাধা দিতে আপন ছোট ভাইয়ের পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছিল বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার এবং অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নেয়।..
Eidok-এ শেয়ার
ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা
ছবি: সংগৃহীত

ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা

সজিবুল ইসলাম পাভেল, কালাই(‎জয়পুরহাট) প্রতিনিধি:

‎জয়পুরহাটের কালাইয়ে জমি বিক্রিতে বাধা দিতে আপন ছোট ভাইয়ের পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছিল বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার এবং অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নেয়। তবে পরে থানায় গিয়ে ওই যুবকের মা জমির দলিল ফেরত দেওয়ার শর্তে আপস মীমাংসা করলে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
‎
‎রোববার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার পুনট উচ্চবিদ্যালয় এলাকা থেকে পায়ে শিকল পরা অবস্থায় খোরশেদ আলম (৩১) নামের ওই যুবককে উদ্ধার করে কালাই থানা পুলিশ। খোরশেদ এবং তাঁর অভিযুক্ত দুই বড় ভাই আবদুল মুমিন ও মাহফুজ আলম পুনট পূর্বপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।
‎
‎পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে বাবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ছোট ভাই খোরশেদ আলম তাঁর ভাগের জমি বিক্রি করতে চাইলে বড় দুই ভাই বাধা দিতেন। গত শনিবার সকালে জমি বিক্রি করতে না পেরে খোরশেদ তাঁর ঘরের টিন খুলতে শুরু করেন। এ সময় বড় দুই ভাই বাধা দিলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই ভাই মিলে খোরশেদকে ধরে পায়ে শিকল পরিয়ে একটি ঘরে আটকে রাখেন।
‎
‎উদ্ধারের পর থানা চত্বরে খোরশেদ আলম অভিযোগ করে বলেছিলেন, ‘আমি হেজবুত তওহিদ করি বলে আমার বড় ভাইয়েরা আমাকে জমি বিক্রি করতে দেয় না। এমনকি বাড়িতেও ঢুকতে দেয় না। গতকাল (শনিবার) থেকে জোর করে পায়ে শিকল পরিয়ে আমাকে না খাইয়ে আটকে রেখেছিল।’
‎
‎অন্যদিকে আটকের পর বড় ভাই আবদুল মুমিন দাবি করেছিলেন, তাঁরা ছোট ভাইয়ের ভালো চেয়েই এমনটি করেছেন।
‎
‎পরে সন্ধ্যায় থানায় আসেন তাঁদের মা। তিনি ছোট ছেলেকে তাঁর জমির দলিল ফেরত দেওয়ার শর্তে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করেন।
‎
‎এ সময় ভুক্তভোগীর মা বলেন, ‘ছেলের ভালোর জন্যই আমরা সবাই চেষ্টা করেছিলাম। ওর সন্তান আছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে জমি বিক্রিতে বাধা দেওয়া হয়েছিল। যেহেতু এখন সে সাবালক, তাই তার দলিল তাকে ফিরিয়ে দিচ্ছি। অযথা তার ভালো করতে গিয়ে আমার অন্য দুই ছেলে কেন বিপদে পড়বে! তাই আমরা আপস-মীমাংসা করেছি।
‎
‎সার্বিক বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিকল পরা অবস্থায় খোরশেদকে উদ্ধার এবং অভিযুক্ত দুই ভাইকে আটক করেছিল। পরে থানায় ভুক্তভোগীর মা এসে ছোট ছেলেকে তাঁর জমির দলিল ফেরত দেওয়ার শর্তে আপস করেন। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ভুক্তভোগী যুবককে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
‎

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন Nouvelles du district সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 Views জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ Nouvelles du district জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 12 Views গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট Nouvelles du district গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 15 Views ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের Nouvelles du district ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 25 Views পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা Nouvelles du district পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Nouvelles du district ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 72 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Nouvelles du district গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views