গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা
ছবি: সংগৃহীত

আগামী ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচির সমর্থনে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই প্রথম প্রকাশ্য মিছিল বলে জানা গেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান এবং ট্রাকযোগে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা ছিল। শহরের শিশু পার্ক ও বিসিক শিল্পনগরী এলাকায় তারা প্রথমে অবস্থান নেন।

পরে দুপুর ১২টার দিকে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা একত্র হয়ে স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। বিসিক ব্রিজ এলাকা থেকে যাত্রা করা মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন সড়ক অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

মিছিল চলাকালে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যান অংশগ্রহণকারীরা। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতে দেখা যায় তাদের।

এদিকে মিছিলকে ঘিরে সকাল থেকেই গোপালগঞ্জ শহরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএন সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

মিছিলকারীদের অগ্রযাত্রা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বড় ধরনের কোনো দৃশ্যমান বাধা দেওয়ার ঘটনা চোখে পড়েনি। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এ ঘটনায় জেলা শহরের স্বাভাবিক পরিবেশে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 25 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 59 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 45 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 76 ভিউ মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 ভিউ টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ রাজনীতি টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 ভিউ সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 140 ভিউ