মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা… | আই নিউজ বিডি

মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ

****
Eidok-এ শেয়ার
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ
ছবি: সংগৃহীত

মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগরে মাদকের কুফলসহ বাল্যবিবাহ ও ইভটিজিং নিয়ে শিক্ষার্থীদের সচেতনতার উদ্যোগ নিয়েছে শ্যামনগর থানা পুলিশ।
 যার অংশ হিসেবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী  উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এসময় শিক্ষকদের উপস্থিতিতে সমাজে মাদকের কুফল নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের কাছে গুরুত্বপুর্ন বার্তা পৌঁছে দেন। এ সময় উপ-পরিদর্শক সনজিত ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম হোসেনসহ অপরাপর শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়া শেষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে আদর্শ দেশ ও সমাজ গঠনের অঙ্গীকারে শপথ বাক্য পাঠ করেন।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান মাদক এমন বিষ যা একটি সমাজ নয় একটি প্রজম্মকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে সমাজে যেমন অনাচার বৃদ্ধি পাচ্ছে তেমনি পারিবারিক সম্পর্ক ফিঁকে হয়ে যাচ্ছে। তিনি আরও জানান বাল্যবিয়ের কারনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা মা হয়ে পড়ছে। যার ফলে কৈশোরের স্বাদ গ্রহন করতে না পেরে একদিকে সে যেমন বুড়িয়ে যাচ্ছে, তেমনী ডিভোর্স এর হার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হওয়া ছাড়াও সচেতনতার অভাবে ঐসব দম্পতি অপুষ্টিতে ভোগা সন্তান জম্ম দিচ্ছে। এসব বিষয়ে শিশুদের মধ্যে সচেতনতার বীজ বপনের চেষ্টা করছেন তিনি। পাশাপাশি পথেঘাটে যেন কেউ কোন মেয়েকে উত্যক্ত না করে এবং কেউ এমন পরিস্থিতির শিকার হলে যেন পুলিশকে নির্ভয়ে জানায় সেসব বিষয়ে শিক্ষার্থীদের বার্তা দেয়া হয়েছে।

 তিনি আরও বলেন শিশুরা আগামীর ভবিষ্যত। তাই ভবিষ্যত প্রজম্ম যেন মাদক ও বাল্যবিয়ের অভিষাপমুক্ত সমাজ গড়তে পারে সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের বার্তা পৌছে দিচ্ছেন।

ছবি ঃ  শ্যামনগর আশালতা মাধ্যমিক বিদ্যলয়ের এ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম।

 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Районные новости গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 12 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Районные новости সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Районные новости আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Районные новости সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Районные новости চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Районные новости দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Районные новости গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views