সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।..
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের একজনকে ২০ হাজার টাকা এবং অপরজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
 
রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
 
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুজ্জোহা শাহানশাহ। তিনি জানান, রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ জুন র‍্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে যানবাহনে তল্লাশি চালান। ওই দিন রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে তল্লাশি করে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হককে আটক করা হয়। এ ঘটনায় র‍্যাব-১২-এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেন।
 
অন্যদিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর বেলকুচি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হেরোইন ক্রয়-বিক্রয়ের অভিযোগে আনোয়ার বেগম ও তাঁর ১৪ বছর বয়সী ছেলে শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে শরিফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
 
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত পৃথক দুই মামলায় আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। এর মধ্যে শরিফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, ফেনসিডিল মামলায় জিয়াউল হককে ২০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় আসামির ক্ষেত্রে জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা District Nieuws আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত District Nieuws সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন District Nieuws চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন District Nieuws দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস District Nieuws গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 83 Views