যশোর

যশোর ধানঘাটা নালিয়া খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
Compartir en Eidok
যশোর ধানঘাটা নালিয়া খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
Foto: archivo

যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান। তিনি বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।আব্দুর রহমানের খালা মনি খাতুন জানান, গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয় রহমান। এরপর আর ফিরে আসেনি।মোবাইলের মাধ্যমে জানতে পারি আব্দুর রহমানের লাশ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২ টায় তিন বন্ধু মিলে খালে গোসল করতে নামে। গোসল শেষে দুইজন উঠে এলেও একজন ডুবে যায়। তখন বাকি দুইজন স্থানীয়দের সহযোগিতা চান। আশপাশের মানুষ খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার জোবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরনে থাকা জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিলো। মরদেহ উদ্ধার করে ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত বছর একই খাল থেকে গোসল করতে নেমে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 77 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 36 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Noticias del distrito ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Noticias del distrito কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 25 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Noticias del distrito চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 41 Views