হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন | আই নিউজ বিডি

ঢাকা

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং ১৫৮ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। রোববার ..
Eidok-এ শেয়ার
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন
ছবি: সংগৃহীত

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সর্বশেষ হাম পরিস্থিতির এই তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৮ জনের মধ্যে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন। এছাড়া চলতি মৌসুমে হাম উপসর্গে মোট সন্দেহজনক মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের, যার মধ্যে ১০৫ জনের ক্ষেত্রে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan