আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে… | আই নিউজ বিডি

আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে না, তবে এর শর্তগুলো দেশের অর্থনৈতিক বাস্তবতা ও পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়..
اشتراک‌گذاری در Eidok
আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী
عکس: گردآوری‌شده

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিরসনে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। পূর্ববর্তী অনির্বাচিত সরকারের সময়ে সম্মত হওয়া কঠোর শর্তগুলো বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এতে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে এবং একই প্রক্রিয়ায় আইএমএফের কর্মসূচিও সামঞ্জস্যপূর্ণ করার কাজ চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আলোচনা শেষ হলে ঋণ কর্মসূচি স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে বলে সরকার আশাবাদী। উল্লেখ্য, ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া ও অর্থায়নের নতুন উৎস খুঁজতে বাংলাদেশে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط