শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জানান যে, সম্প্রতি অসুস্থ হয়ে পড়ার পর থেকে মাওলানা আরশাদ মাদানির শারীরিক দুর্বলতা কাটেনি এবং তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে।
বিবৃতিতে মাওলানা যাকারিয়া তাঁকে উপমহাদেশের একজন বরেণ্য আলেম ও প্রাজ্ঞ দ্বীনি ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, ইসলাম প্রচার, মুসলিম উম্মাহর ঐক্য রক্ষা এবং নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় তিনি অনন্য ভূমিকা পালন করে আসছেন। একজন অভিভাবক ও দূরদর্শী নেতা হিসেবে তাঁর এই অসুস্থতা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। তাই তাঁর সাহসী নেতৃত্ব ও সুস্বাস্থ্য কামনায় দেশের সব আলেম-উলামা, ভক্ত, অনুরাগী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন তিনি।
'আই নিউজ বিডি' অ্যাপ
注释 0