মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার | আই নিউজ বিডি

ライブ

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

****
Eidokでシェア
মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
写真:提供

লাইভ আপডেট

১件の更新
  1. মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. ছোটন নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বাঘাসুরা সড়ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছোটন বাঘাসুরা গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি বাঘাসুরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

コメント 0

コメントがありません