দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা | আই নিউজ বিডি

দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা

****
Eidok-এ শেয়ার
দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮ জন প্রার্থী। ৯৩৬ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

জানা যায়, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃত্ব নির্বাচনে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। এরপর নানা জটিলতা ও নেতৃত্ব ধরে রাখার প্রবণতায় দীর্ঘদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে নানা প্রতিকূলতা পেরিয়ে ১৭ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ব্যবসায়ীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা।

 

নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল ইসলাম বাবু ছাতা প্রতীকে ২৮৩ ভোট, শেখ রফিকুল ইসলাম তালা প্রতীকে ৯৭ ভোট এবং আব্দুর রহমান চেয়ার প্রতীকে ২৭ ভোট পেয়েছেন।

 

সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন শেখ আহাদুজ্জামান ও শেখ আবু তাহের। চশমা প্রতীকে শেখ আহাদুজ্জামান পেয়েছেন ৫৩২ ভোট এবং মাছ প্রতীকে শেখ আবু তাহের পেয়েছেন ৪৩৮ ভোট। অপর প্রার্থী শফিকুল ইসলাম টোকন হরিণ প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৪৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ আমিনুর রহমান মুন্না। তাঁর প্রতিদ্বন্দ্বী রাকিবুর জামান রুমি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট।

 

যুগ্ম সম্পাদক পদে তলোয়ার প্রতীকে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. নুরুন্নবী আবু। এ পদে মীর রবিউল ইসলাম মিন্টু চাকা প্রতীকে ২৭৫ ভোট এবং মো. সিদ্দিকুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে ২০২ ভোট পেয়েছেন।

 

সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীকে ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান খাঁন। এ পদে মো. শের আলী আপেল প্রতীকে ৩০২ ভোট এবং শেখ সিরাজুল ইসলাম শিরু টেলিভিশন প্রতীকে ১২৯ ভোট পেয়েছেন।

 

কোষাধ্যক্ষ পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মো. রজব আলী। তিনি দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪১৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদ উল্লাহ কলস প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট।

 

দপ্তর সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মনিরুল ইসলাম মিলন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হোসেন ফ্যান প্রতীকে পেয়েছেন ৩১১ ভোট।

 

প্রচার সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ লুৎফর রহমান জুয়েল। অপর প্রার্থী শেখ সাইফুল ইসলাম সান্টু গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ৩৭৩ ভোট।

 

সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান খান। তিনি দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৫৯৯ ভোট। এছাড়া তানজিদ হোসেন মিঠু হাঁস প্রতীকে ৫৫২ ভোট, আবুল হোসেন আম প্রতীকে ৪৩৯ ভোট এবং ফিরোজ কবির মই প্রতীকে ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে হাফিজুল ইসলাম কাঁঠাল প্রতীকে ৩৯১ ভোট, রাজু হোসেন ফুটবল প্রতীকে ২০৯ ভোট এবং আরাফাত হোসেন রজনীগন্ধা প্রতীকে ১৮৮ ভোট পেয়েছেন।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ মন্ডল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ, আনসার সদস্য ও গ্রামপুলিশ মোতায়েন করা হয়।

 

নির্বাচন ও ভোট গণনা কার্যক্রম পর্যবেক্ষণ এবং সহযোগিতা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আফজাল হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার শেখ শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচিত কমিটির মাধ্যমে বাজারের ব্যবসায়িক পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Landwirtschaft-Wirtschaft und Handel সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 68 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম Landwirtschaft-Wirtschaft und Handel দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 40 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি Landwirtschaft-Wirtschaft und Handel দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 73 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক Landwirtschaft-Wirtschaft und Handel ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 111 Views বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর Landwirtschaft-Wirtschaft und Handel বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 81 Views জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার Landwirtschaft-Wirtschaft und Handel জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 79 Views ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা Landwirtschaft-Wirtschaft und Handel ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 Views