ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব

স্কুল ছিল আলাদা। শ্রেণিকক্ষও ছিল ভিন্ন। তবু একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তাঁদের মধ্যে তৈরি হয়েছে এক বিশেষ বন্ধন। সময়ের ব্যবধানে পেরিয়ে গেছে বহুদিন। জীবনের প্রয়োজনে কেউ ছড়িয়ে পড়েছেন বিভন্ন পেশায়।..
Eidok-এ শেয়ার
ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব
ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার 

স্কুল ছিল আলাদা। শ্রেণিকক্ষও ছিল ভিন্ন। তবু একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তাঁদের মধ্যে তৈরি হয়েছে এক বিশেষ বন্ধন। সময়ের ব্যবধানে পেরিয়ে গেছে বহুদিন। জীবনের প্রয়োজনে কেউ ছড়িয়ে পড়েছেন বিভন্ন পেশায়।দেশের বিভিন্ন প্রান্তে। কেউবা পাড়ি জমিয়েছেন বিদেশে। দীর্ঘদিনের দূরত্ব ভুলে এবার বন্ধুত্বের টানে একত্র হয়েছেন তাঁরা।
‘বন্ধু যদি ভাবিস, আপন করেই রাখিস’ এই স্লোগান নিয়ে ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের দুই দিনব্যাপী মিলনমেলা। শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হয়ে শনিবার (১৪ নভেম্বর) শেষ হয় এ আয়োজন। নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা এতে অংশ নেন। দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল বক্তৃতা, কবিতা আবৃত্তি, নাচ-গান ও খানাপিনার আয়োজন। পাশাপাশি পুরোনো দিনের স্মৃতিচারণ আর আড্ডায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। আনন্দ ও উচ্ছ্বাসে কাটে তাঁদের মিলনমেলার প্রতিটি মুহূর্ত।
দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। কেউ পুরোনো বন্ধুকে জড়িয়ে ধরেন, কেউ ব্যস্ত হন কুশল বিনিময়ে। আবার কেউ স্মৃতিচারণে ফিরে যান কৈশোরের দিনগুলোতে। হাসি, আড্ডা আর গল্পে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের ব্যস্ততায় অনেকেই দীর্ঘদিন একে অপরের কাছ থেকে দূরে ছিলেন। তবে বন্ধুত্বের টান কখনো হারিয়ে যায়নি। একই প্রজন্মের শিক্ষার্থী হিসেবে তাঁদের মধ্যে গড়ে উঠেছে বিশেষ সম্পর্ক। এই মিলনমেলা পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা।
স্কুল আলাদা হলেও পরিচয় এক। তাঁরা এসএসসি ১৯৮৭ ব্যাচের। কয়েক দশক পর এই মিলনমেলা প্রমাণ করেছে। সময় ও দূরত্ব বাড়লেও সত্যিকারের বন্ধুত্বের আবেদন কখনো ফুরোয় না।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি अन्य ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 55 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি अन्य এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 71 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় अन्य ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 63 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় अन्य লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 53 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ अन्य হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 72 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন अन्य হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 47 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ अन्य দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 51 Views