সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে দলীয় প্রার্থীদের মাঝে ফরম বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।..
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) মওলানা ভাসানী মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। 

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংহত, গতিশীল ও শক্তিশালী করে তুলতে হবে। দলের দুর্দিনে যারা রাজপথে ছিলেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই সঠিক মূল্যায়নের মাধ্যমে নেতৃত্বে নিয়ে আসা আমাদের দায়িত্ব। ইউনিয়ন পর্যায় থেকে সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই জাতীয় আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে এবং স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হচ্ছে, যা আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে দলের ভিত্তি আরও মজবুত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং অভ্যন্তরীণ কাউন্সিলে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীরা যাতে দায়িত্ব পান, সে লক্ষ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দলীয় প্রার্থীদের মাঝে ফরম বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 18 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 15 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 70 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 56 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় سیاست জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views