সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে দলীয় প্রার্থীদের মাঝে ফরম বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।..
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) মওলানা ভাসানী মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। 

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংহত, গতিশীল ও শক্তিশালী করে তুলতে হবে। দলের দুর্দিনে যারা রাজপথে ছিলেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই সঠিক মূল্যায়নের মাধ্যমে নেতৃত্বে নিয়ে আসা আমাদের দায়িত্ব। ইউনিয়ন পর্যায় থেকে সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই জাতীয় আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে এবং স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হচ্ছে, যা আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে দলের ভিত্তি আরও মজবুত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং অভ্যন্তরীণ কাউন্সিলে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীরা যাতে দায়িত্ব পান, সে লক্ষ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দলীয় প্রার্থীদের মাঝে ফরম বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

注释 0

没有找到评论

相关文章

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 政治 আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 政治 কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 政治 যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 政治 কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 政治 ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 政治 গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 政治 নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 61 Views