সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চলতি রবি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে..
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৬-২০২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাব হোসেন প্রামানিক, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, অতিরিক্ত কৃষি অফিসার মিশু আক্তার এবং এআইও সাব্বির আহাম্মেদ শুভ প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, কৃষি বিভাগের এই সময়োপযোগী উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন খরচ হ্রাসের পাশাপাশি রবি মৌসুমে সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষি উৎপাদন সম্প্রসারণে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম חקלאות-כלכלה ומסחר দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 37 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি חקלאות-כלכלה ומסחר দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 72 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক חקלאות-כלכלה ומסחר ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 101 Views বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর חקלאות-כלכלה ומסחר বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 79 Views জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার חקלאות-כלכלה ומסחר জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 76 Views ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা חקלאות-כלכלה ומסחר ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 Views বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি חקלאות-כלכלה ומסחר বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 Views