সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার | আই নিউজ বিডি

সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার

টেংরাটিলায় একই ব্যক্তির বিরুদ্ধে সরকারি জমি ও বাপেক্সের জমি দখলের অভিযোগ, বাপেক্সের সম্পত্তি উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ..
Eidok-এ শেয়ার
সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলায় সরকারি জমি ও রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সম্পত্তি দখল করে পুকুর, পোল্ট্রি খামার ও বাণিজ্যিক মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে আতাউর রহমান ফরাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনায় সিলগালা করে লাল নিশান টানিয়েছে উপজেলা প্রশাসন। কিন্তু একই ব্যক্তির বিরুদ্ধে বাপেক্সের মালিকানাধীন টেংরাটিলা গ্যাসক্ষেত্রের জমি দখল করে মার্কেট ও পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগ থাকলেও সেসব স্থাপনা এখনো রয়েছে বহাল তবিয়তে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের অভিযোগ সামনে আসার পরও তা উদ্ধারে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় প্রশাসনিক উদ্যোগ ও দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, টেংরাটিলা বাজার এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠেছে মার্কেট ও পোল্ট্রি খামার। স্থানীয়দের অভিযোগ, এসব স্থাপনা বাপেক্সের মালিকানাধীন জমিতে নির্মাণ করা হয়েছে। অন্যদিকে সরকারি জমি দখল করে পুকুর ও পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগও রয়েছে আতাউর রহমান ফরাজীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি জায়গা দখলে নিয়ে তিনি এসব স্থাপনা নির্মাণ ও ভোগদখল করে আসছেন। এলাকায় তিনি ভূমি দখলকারী হিসেবে পরিচিত বলেও দাবি তাদের।

সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ নিলে অভিযুক্ত ব্যক্তি বারবার সময় চাওয়ায় তা বিলম্বিত হয় বলে জানা গেছে। সর্বশেষ গত ১২ নভেম্বর দোয়ারাবাজার উপজেলা প্রশাসন সরকারি জমিতে তার দখলে থাকা স্থাপনায় সিলগালা করে এবং লাল নিশান টানিয়ে জায়গাটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়।

তবে সরকারি জমিতে প্রশাসনের এই পদক্ষেপের পরও বাপেক্সের সম্পত্তিতে নির্মিত স্থাপনাগুলো নিয়ে কার্যকর কোনো উচ্ছেদ কার্যক্রম দৃশ্যমান হয়নি। ফলে একই ব্যক্তির বিরুদ্ধে সরকারি জমি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের অভিযোগ থাকলেও দুই ক্ষেত্রের ব্যবস্থা গ্রহণে ভিন্নতা কেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের জমি কীভাবে ব্যাক্তিগত বাণিজ্যিক স্থাপনায় ব্যবহৃত হচ্ছে এবং এত দিনেও তা উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, সে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

টেংরাটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, শুধু সরকারি জমিতে সিলগালা করলেই দায়িত্ব শেষ হয় না। বাপেক্সের সম্পত্তি দখলের অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সরকারি ও বাপেক্সের জমির সীমানা নির্ধারণ করে সব অবৈধ দখল উচ্ছেদ করা হোক।

স্থানীয় বাসিন্দা মোতালিব বলেন, আতাউর রহমান ফরাজী সরকারি সম্পত্তিসহ বিভিন্ন জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এখন স্থানীয় বাসিন্দাদের জায়গাও জুরপুর্বক দখলে নেয়ার চেষ্টা করছেন। এসব নিয়ে এলাকায় স্থানীয়দের সঙ্গে বিরোধ ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

অভিযুক্ত আতাউর রহমান ফরাজী পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার ভাই সিরাজুল ইসলাম ফরাজী বলেন, কোম্পানির জায়গায় আমাদের স্থাপনা হয়েছে, এটা ঠিক। এখন কোম্পানি যদি চায়, আমরা সরে যাব।

এ ব্যাপারে সিলেট গ্যাস ফিল্ড এর ব্যাপস্থাপনা পরিচালক মো: ফারুক হাসান  জানান, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানের জায়গা দখলে নেয়ার সুযোগ নেই। যদি কেউ তা করে থাকে তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত  বলেন, সরকারি জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে ওই স্থাপনায় সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাপেক্সের যে জায়গা দখল করা হয়েছে, সে বিষয়ে বাপেক্স কর্তৃপক্ষ প্রশাসনের কাছে আবেদন জানালে উচ্ছেদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন  করা হবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ضلع کی خبریں সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 21 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা ضلع کی خبریں আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত ضلع کی خبریں সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন ضلع کی خبریں চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন ضلع کی خبریں দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস ضلع کی خبریں গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন ضلع کی خبریں বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views